1. admin@cnnbanglatv.net : admin :
November 25, 2026, 8:51 pm

গুলশানে “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসির অভিযানে বিপুল পরিমান বিদেশি মদ ও বিয়ার জব্দ

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026
  • 28 বার পঠিত

স্টাফ রিপোর্টার এমদাদুল হক:

‘জার্মান ক্লাব’ নামক ভুয়া নামে ব্যবহার করে আসছে।
রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মোঃ আতাউর রহমান শামীম (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট মোঃ ওমর জামিল (৪৫) নামে অপর একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে পালাতক মামলা দায়ের করা হয়েছে।

গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি’ নামের একটি প্রতিষ্ঠানে কোনো বার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত ও পাইকারি এবং খুচরা বিক্রি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। তথ্যের সত্যতা যাচাইয়ের পর ১৬/১০/২০২৬ তারিখ শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ ঘটিকায় ডিএনসির একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে রেস্টহাউজ হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। জব্দ করা বিদেশি মদের পরিমাণ ২২৩ বোতলে মোট ১৭৭ লিটার। এছাড়া ২০৯টি বোতল ও ক্যানসহ মোট ৬৭ লিটার অবৈধ বিয়ার পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা মদ ও বিয়ারের পরিমাণ ২৪৪ লিটার।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিএনসির প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা মেট্রো উত্তর ও দক্ষিণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত ভুয়া প্রতিষ্ঠানের ম্যানেজার আতাউর রহমান শামীম, পলাতক মোঃ ওমর জামিল এবং অজ্ঞাতনামা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(গ) ও ৪১ ধারায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামত ও রাসায়নিক পরীক্ষার নমুনা ডিএনসির হেফাজতে রয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতার এবং কথিত ‘জার্মান ক্লাব’ পরিচয়ের আড়ালে পরিচালিত কার্যক্রমের প্রকৃত স্বরূপ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost