1. admin@cnnbanglatv.net : admin :
November 25, 2026, 8:59 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯, উদ্ধার ৬ বোতল কেরু মদ

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 17 বার পঠিত


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল কেরু মদসহ মাদক মামলার দুই আসামি, ১৬ জন মাদকসেবী ও একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। তাঁরা হলেন—মো. শামীম (৪২), মো. বিল্লাল সরকার (২৭), মো. আবুল কায়েস (২৮), মো. ইশ্রাফিল (৫৫), মো. সজিব (৩৮), মো. মারুফ হোসেন (২২), মো. রহমত উল্লাহ রবিন (৩৮), মো. আলাউদ্দিন ওরফে আলাব উদ্দিন (৪২), মো. আমির হোসেন (৪৭), মো. জহির মিয়া (৩৪), মো. আরিফ হোসেন (৩২), সজিব (২৩), শাহ জালাল (২০), শাহ পরান (৩৭), রকি (২৪) ও আশিক এলাহি (২২)।

এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. সুমন মিয়া (১৯) ও মো. সিয়াম হোসেনকে (২০)। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ৬ বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost